ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১৫:২৫

ময়মনসিংহের তারাকান্দায় গাছতলা বাজারে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলেই শিশুসহ ৬ জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধারে কাজ করছে।

ইত্তেফাক/এএএম