করোনা সুরক্ষা ও প্রতিরোধে এবার সরকারের বিভিন্ন নির্দেশনা থাকায় বেনাপোল ও শার্শার ফুল চাষিরা পড়েছেন বিপাকে। ফুলের দাম কম থাকায় তাদের মাঝে বিরাজ করছে হতাশা। তার পরেও নেই কোনো বেচা-কেনা। দায়-দেনা করে ফুল চাষ করে লোকসানের বোঝা মাথায় নিয়ে দিনযাপন করছেন কৃষকেরা।
বেনাপোল,শার্শা, নিজামপুর ,উলাশি ও নাভারনসহ উপজেলার বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে গাধা গ্লাডুলাস গোলাপ, রজনীগন্ধা জারবেরা সহ বিভিন্ন প্রজাতির ফুল। ফুলচাষে বেশী লাভ হওয়ায় অনেকে অন্যচাষ ছেড়ে ঝুঁকেছেন ফুলচাষে।
তবে এবার করোনার কারণে মাথায় হাত উঠেছে চাষিদের। ফুলের বেচাকেনা না থাকায় দাম পাচ্ছেন না বলে জানালেন চাষি বাবু মোড়লসহ অনেকে, সরকারের সহযোগিতা চাই তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল জানান, ফুলচাষিদের ধৈর্য ধরতে বলা হয়েছে, সামনে আসছে কয়েকটি উৎসব। এখানে ফুলের চাহিদা বাড়বে দামও ভাল পাবে কৃষকেরা।
ইত্তেফাক/এমএএম
