ক্ষণজন্মা

লুইস ব্রেইল

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ১৯:৪৬

ফরাসি নাগরিক লুইস ব্রেইল (১৮০৯-১৮৫২) অত্যন্ত মেধাবী, প্রতিভাবান এবং অধ্যবসায়ী ছিলেন। তিন বছর বয়সে বাবার কারখানায় খেলতে গিয়ে সুঁই জাতীয় ধারালো জিনিস দিয়ে চামড়ায় গর্ত করার সময় এক মারাত্মক দুর্ঘটনায় তাঁর দুটো চোখই নষ্ট হয়ে যায় এবং তিনি অন্ধ হয়ে যান। চক্ষুহীন জীবনকে অর্থময় করার চেষ্টায় নিবেদিত হন এবং ১৫ বছর বয়সে তিনি অন্ধদের লেখা ও পড়ার জন্য কাগজের ওপর মাত্র ছয়টি ডট দিয়ে একটি অতি সহজ ভাষা ও পদ্ধতি (ব্রেইল ভাষা) আবিষ্কার করেন। অন্ধ লোকেরা সেই ছয়টি ডটের জাদু দিয়ে তাঁদের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারেন। আগে টাইপ মেশিনে ব্রেইল অক্ষর লেখা হতো, বর্তমানে লেখা হয় কম্পিউটারে। পৃথিবীবাসী শুধু এই পদ্ধতি আবিষ্কারের কারণে ব্রেইলকে মনে রাখবেন। তাঁর জন্মদিবস অর্থাত্ ৪ জানুয়ারিকে বিশ্ব ব্রেইল দিবস হিসেবে পালন করা হয়।

মো. কায়ছার আলী