মাছ মিষ্টি মাছি মশা
‘ম’ মিলাইয়া নাম হইলেও
গুণে-বেগুণে কার কী দশা
‘ম’ দিয়া মাছ কইলেই চোখে
ভাইস্যা বেড়ায় ইলশা
ল্যাঞ্জাভাজা কুড়ুত্-মুড়ুত্
পান্তাভাতে সুড়ুত্-সুড়ুত্
আন্ডাপেটি ঝাল সালুনে
উশ্উশায়া গিল যা
‘ম’য়ে মিষ্টি মন্ডা মিঠাই
পানতোয়া রসগোল্লা
‘ম’য়ের টানে মাছি বি আইবো
ভনভনায়া গানা বি গাইবো
ডায়াবেটিস ডাইরিয়া ছড়াইবো
পাইলে খিড়কি খোল্লা
‘ম’য়ে মশা মাইর খাইয়া মরে
চটাশ চটাশ চটকনা চড়
কইত্তে কোভিড-১৯ আইয়া
কয় তরা আর মাইর না খাইয়া
হইয়া যাইবি ট্রেনিং লইয়া
কোভিড যেমন ভয়ংকর!
