লঙ্কায় পা রাখল ইংলিশরা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২০:২৩

দুই টেস্ট খেলতে রবিবার শ্রীলঙ্কায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। করোনার নতুন সংক্রমণ ধরা পড়ার সফরটি নিয়ে ছিল শঙ্কা। তবে অন্যান্য দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ রাখলেও ক্রিকেটারদের শ্রীলঙ্কা ভ্রমণের অনুমতি দেয় যুক্তরাজ্য। লঙ্কানরাও তাতে কোনো আপত্তি জানায়নি।

মাত্তালা রাজাপক্ষ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের করোনা পরীক্ষা করাতে হয় জো রুটদের। তবে কারোরই পজিটিভ রিপোর্ট আসেনি। আপাতত হাম্বানটোটায় কোয়ারেন্টিনে থাকবেন তারা। শীঘ্রই ঢুকবেন বায়োবাবলে। 

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১৪ জানুয়ারি গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে শেষ ম্যাচটিও। যা মাঠে গড়াবে ২২-২৬ জানুয়ারি। এই সিরিজের নিয়মিত খেলোয়াড় বেন স্টোকস, ররি বার্নস ও আদিল রশিদকে ছাড়াই  খেলতে নামবে সফরকারীরা।

ইত্তেফাক/এসআই