নাসিমুল বাতেন সম্প্রতি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিঃ (ডিবিএইচ)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পদে যোগ দিয়েছেন। এর আগে তিনি ডিবিএইচের ডিএমডি এবং ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৯৯৮ সালের শুরুতে ডিবিএইচে যোগদান করেন এবং দীর্ঘ ২৩ বছর এই প্রতিষ্ঠানে হেড অফ বিজনেস, হেড অফ অপারেশনস, হেড অফ হোম লোনস, হেড অফ ব্রাঞ্চসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র নাসিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হতে বিবিএ এবং এমবিএ ডিগ্রী অর্জন করেন। -প্রেস বিজ্ঞপ্তি
