ফটো ক্যাপশন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২১:১৯

এনআরবি গ্লোবাল ব্যাংক এখন গ্লোবাল ইসলামী ব্যাংক। বছরের প্রথম কার্যদিবসে শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু উপলক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের এমডি সৈয়দ হাবিব হাসনাত, এএমডি মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, ডিএমডি মোহাম্মদ শামসুল ইসলাম ও আতাউস সামাদ এ সময় উপস্থিত ছিলেন

০০০

অগ্রণী ব্যাংক লিমিটেডের ২০২০ সালের ব্যাবসায়িক লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনভিত্তিক ‘ব্যবসায়িক ফলাফল পর্যালোচনা’ সভা গতকাল অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এতে সভাপতিত্ব করেন

০০০

দ্য মেটাল প্রাইভেট লিমিটেডের উদ্যোগে সম্প্রতি মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার কাশিমনগর এলাকায় নতুন ৭৫ হর্স পাওয়ারের ফুলফিড কম্বাইন হারভেস্টারের মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের পরিচালক মাহফুজ হোসেন মিরদাহ, অতিরিক্ত পরিচালক মো. মিজানুর রহমান ও বশির আহমেদ সরকার, খামার যান্ত্রীকীকরণ প্রকল্পে পরিচালক মো. বেনজীর আলম, মেটালের নির্বাহী পরিচালক লে. কর্নেল (অব.) তারেকুল আলম খান প্রমুখ