করোনার সুরক্ষা ও প্রতিরোধে এবার সরকারের বিভিন্ন নির্দেশনা থাকায় বেনাপোল ও শার্শার ফুলচাষিরা বিপাকে পড়েছেন। দাম কম থাকায় হতাশ হয়ে পড়েছেন তারা। ফুলচাষি বাবু মোড়লসহ অনেকে জানান, বেনাপোল, শার্শা, নিজামপুর উলাশি ও নাভারনসহ উপজেলার বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে গাঁদা, গ্লাডুলাস, গোলাপ, রজনীগন্ধাসহ বিভিন্ন প্রজাতির ফুল। ফুল চাষে বেশি লাভ হওয়ায় অনেকে অন্য চাষ ছেড়ে ঝুঁকেছেন ফুল চাষে। তবে করোনার কারণে ফুলের বেচাকেনা না থাকায় দাম নেই। উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল জানান, সামনে কয়েকটি উত্সব রয়েছে। তখন ফুলের চাহিদা বাড়লে দাম পাবেন চাষিরা।
