হোমনা বাজারে যানজটে দুর্ভোগ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২১:২৩

যানজটে নাকাল হোমনা উপজেলার হোমনা বাজারের প্রধান সড়কসহ ভেতরের সড়কগুলো। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হয় বাজারে আসা লোকজনকে। তারা জানায়, বাজারের প্রধান সড়কটি অত্যন্ত সরু হওয়ায় এবং এর দুই পাশে অপ্রয়োজনে সিএনজি অটোরিকশা পার্কিংয়ের কারণে হোমনা পুরাতন বাসস্ট্যান্ড থেকে শিল্পকলার মোড় পর্যন্ত প্রায় সব সময়ই যানজট লেগে থাকে। এ বিষয়ে বাজার কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন সুবল বলেন, বাজারে এরকম যানজট প্রতিদিনের ঘটনা। বাজারের যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে জানান, বিষয়টি শুনেছি। সড়কে যানজট নিরসনে পদক্ষেপ নেওয়া হবে।