যশোর সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বুলবুল সম্পাদক তুহিন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২১:২৫

যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক ইত্তেফাকের ফারাজী আহমেদ সাঈদ বুলবুল সভাপতি এবং দৈনিক প্রতিদিনের কথার এইচ আর তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সভাপতি পদে অনুষ্ঠিত পুনর্নির্বাচনে বুলবুল সভাপতি নির্বাচিত হন। এর আগে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে সমান ভোট পড়ে। আর সাধারণ সম্পাদক পদে তুহিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহসভাপতি পদে দৈনিক পূর্বাঞ্চলের প্রদীপ ঘোষও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া, ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফলে যুগ্ম সম্পাদক পদে দৈনিক সমাজের কথার তবিবর রহমান, কোষাধ্যক্ষ পদে দৈনিক গ্রামের কাগজের স্বপ্না দেবনাথ এবং সদস্য পদে দৈনিক যশোরের ডি এইচ দিলশান ও নিউজ ২৪-এর রিপন হোসেন নির্বাচিত হন।