শার্শার অগ্রভুলোট গ্রামে শনিবার সন্ধ্যায় জমি নিয়ে বিরোধের জেরে মুক্তার হোসেন নামের এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে ভাগনে মামুন আলী। মুক্তার হোসেন অগ্রভুলোট গ্রামের চাঁদ আলীর ছেলে।
যশোরের নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, দীর্ঘদিন যাবত্ মুক্তার হোসেনের সঙ্গে ভাগনে মামুন আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে মামাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মামুন আলীসহ তার চার সহযোগী। নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খুনিদের আটকের চেষ্টা চলছে।
