চান্দাইকোনা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২১:৪০

রায়গঞ্জের চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ উদ্যাপন হয়েছে রবিবার। এ উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ফেরদৌস সরকার শামীম। শিক্ষক প্রভাষ কুমার রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুুল মুকিত, সহকারী শিক্ষক আনন্দ কুমার নাগ, কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু, দৈনিক ইত্তেফাকের রায়গঞ্জ সংবাদদাতা দীপক কুমার কর প্রমুখ।

উল্লেখ্য, ১৯২১ সালের ৩ জানুয়ারি রায়গঞ্জের চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।