কাহারোলে শনিবার রাতে এক কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে মো. রিয়াজ উদ্দীন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেলয়ার কালামের বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার ওসি মো. ফেরদৌস আলী জানান, তার বিরুদ্ধে কাহারোল থানায় মামলা করা হয়েছে।
