জুনিয়র স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২১:৪৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আইন ও অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ছনি খেলার মাঠে মুজিব শতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ছনি জুনিয়র স্পোর্টিং ক্লাব ২-১ গোলে সিবি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। গোল্ডকাপ তুলে দেন অনুষ্ঠানের সভাপতি রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহ্জাহান ভুঁইয়া, বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান তারেকসহ অন্যরা।