বাইপাস লাগছে না সৌরভের

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২১:৪৪

মৃদু হার্ট অ্যাটাক করে হাসপাতালে নেওয়ার দিনই জানা গিয়েছিল সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বিপদের শঙ্কা নেই। তার হূিপণ্ডে ব্লক ধরা পড়েছিল তিনটি। এর মধ্যে একটিতে স্টেন্ট বসানো হলেও বাকি দুটোর জন্য হূদেরাগ বিশেষজ্ঞ চিকিত্সক দেবী শেঠির পরামর্শ নেওয়া হবে। তবে বাইপাস সার্জারির প্রয়োজন নেই সৌরভের। পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে প্রায় এক মাস। ভারতীয় গণমাধ্যম মতে, আজই কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভারতের সাবেক অধিনায়ককে পর্যবেক্ষণ করবেন দেবী শেঠি।

গত পরশু ট্রেডমিলে দৌড়াতে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। সঙ্গে সঙ্গেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তার চিকিত্সার জন্য গঠন করা হয় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড। সময় মতো হাসপাতালে পৌঁছাতেই বড়সর বিপদ থেকে রক্ষা পেয়েছেন সৌরভ। তার অসুস্থতার খবর শুনে সাবেক সতীর্থ থেকে শুরু করে বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি পর্যন্ত প্রার্থনা করেছেন। বাদ যাননি অন্যান্য ক্ষেত্রের ব্যক্তিরাও।