দুই টেস্ট খেলতে গতকাল শ্রীলঙ্কায় পৌছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। করোনার নতুন সংক্রমণ ধরা পড়ার সফরটি নিয়ে ছিল শঙ্কা। তবে অন্যান্য দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ রাখলেও ক্রিকেটারদের শ্রীলঙ্কা ভ্রমণের অনুমতি দেয় যুক্তরাজ্য। লঙ্কানরাও তাতে কোনো আপত্তি জানায়নি।
আপাতত হাম্বান টোটায় কোয়ারেন্টিনে থাকবেন তারা। শিগিগরই ঢুকবেন বায়োবাবলে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১৪ জানুয়ারি গলে।
