নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক জগদল সম্মিলনী কলেজ, ডাকঘর : হাটজগদল, উপজেলা ও জেলা : মাগুরা এর জন্য গ্রন্থাগারিক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ৫০০/= টাকার অফেরতযোগ্য পোষ্টাল অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। পূর্বের আবেদনকারীদের আবেদনের প্রয়োজন নেই। —অধ্যক্ষ। সিকে-১৭
পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি: মহিলা কলেজ চট্টগ্রাম, ৪৯, এনায়েত বাজার, চট্টগ্রাম, সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক কলেজ অর্থায়নে সৃষ্ট ইংরেজি বিষয়ে একজন নিবন্ধনকৃত প্রভাষক আবশ্যক। আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের ফটোকপি, দুইকপি ছবি, এনআইডি, মোবাইল নম্বর ৪০০/-টাকার পে-অর্ডারসহ ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করুন। বিঃ দ্রঃ পূর্বে আবেদনকৃত প্রার্থীর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। —অধ্যক্ষ। সিকে-১৬
নিয়োগ বিজ্ঞপ্তি: সর্বশেষ সরকারি নিয়োগ বিধিমোতাবেক তালেবপুর আদর্শ উচ্চবিদ্যালয়, ডাকঘর-ইরতা, উপজেলা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ-এ শূন্যপদে একজন প্রধান শিক্ষক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ০২ কপি ছবি, সকল শিক্ষাগতযোগ্যতার সত্যায়িত অনুলিপিসহ সভাপতি বরাবর আবেদন প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। —সভাপতি। সিএম-০৪
