শীর্ষে দুই নারীকে রেখে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ফোরাম’-এর আত্মপ্রকাশ হয়েছে। শতরূপা বড়ুয়াকে সভাপতি ও ইসরাত সুলতানা মিতাকে সাধারণ সম্পাদক করে নতুন পরিষদ ঘোষণা করা হয়েছে। শতরূপা বড়ুয়া ‘ভয়েস অব আমেরিকায়’ কর্মরত সাংবাদিক ও ইসরাত সুলতানা মিতা একজন অণুজীব বিজ্ঞানী।
২০২১-২২ দুই বছর মেয়াদি এই বোর্ডের মোট সদস্য সংখ্যা পাঁচ জন। বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে আছেন—সহসভাপতি মন্টগমারি কলেজের সংযুক্ত অধ্যাপক আব্দুল কাইউম খান, যুগ্ম সম্পাদক ব্যাংকার ইরাজ তালুকদার ও ট্রেজারার ‘ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ’ এর স্টাফ সায়েন্টিস্ট নাজমুল হক রনি। শতরূপা বড়ুয়া তার অভিব্যক্তি বর্ণনাকালে ২০২১ সালকে গুরুত্ব দিয়ে বলেন, এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।তাই আগামী দুই বছর সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ।
