পরিবেশ অধিদপ্তরের অভিযান তিন ইটভাটাকে ৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২২:১৯

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পটিয়া ও বোয়ালখালী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তিন ইটভাটাকে ৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে। রবিবার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজারু ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় পটিয়ার মেসার্স এ এইচ আর ব্রিকসকে ৩ লাখ টাকা, বোয়ালখালীর মেসার্স মহসেন আউলিয়া ব্রিকসকে ১ লাখ ৮০ হাজার টাকা ও বোয়ালখালীর মেসার্স কর্ণফুলী ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করে। অভিযানের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও র্যাব ও পুলিশের একটি টিম।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপ-পরিচালক জমির উদ্দিন জানিয়েছেন, ইটভাটার ছিল না পরিবেশগত ছাড়পত্র, জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্স। যার কারণে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত রাখা হবে।