মুরগি মেরে ফেলার প্রতিবাদ করায় বরিশালে গৃহবধূ খুন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২২:২০

বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সাহেবেরহাটসংলগ্ন কুন্দিয়ালপাড়া এলাকায় এক নারী খুন হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। গৃহপালিত মুরগি মেরে ফেলা নিয়ে বিরোধের জের ধরে মারধরে আহত নাছিমা বেগম নামের ঐ নারী শনিবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মেট্রোপলিটন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানিয়েছেন, আমরা লিখিত বা মৌখিক কোনো অভিযোগই পাইনি। তবে এলাকার মানুষের মুখে শুনে তদন্তে পুলিশ পাঠিয়েছি।