মোসা. ফাতেমা খাতুন
ছোট ঘিওর, নবগ্রাম, মানিকগঞ্জের মৃত খন্দকার নুরুল ইসলামের একমাত্র কন্যা মোসা. ফাতেমা খাতুন (৮৭) গত বুধবার রাতে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে .... রাজেউন)। তিনি সাত ছেলে ও দুই কন্যা রেখে গেছেন।
মোহাম্মদ হোসেন
চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ হোসেন (৫৬) গতকাল রবিবার বিকাল ৩টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হূদরোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
