এলজিএসপির আওতায় গতকাল রবিবার ঘিওর সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা মোড় জমির খানের জায়গা থেকে জাহাঙ্গীর আলম বাবুর বাড়ি পর্যন্ত সিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
এ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব। এ সময় আরো উপস্থিত ছিলেন ঘিওর ইউপি চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম টুটুল, প্রধান শিক্ষক মো. মহব্বত আলী খান (অব.), বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার মিয়া, মুক্তিযোদ্ধা মো. মনছুর উদ্দিন, ইউপি সদস্য মো. নুরুল ইসলাম নুরু, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার স্বপ্না রায়হান প্রমুখ। উল্লেখ্য, এ কাজের রাস্তার ব্যয় ধরা হয়েছে ২ লাখ টাকা।
