সন্তানকে স্কুলে পাঠাতে বরিস জনসনের আহ্বান

আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২২:৩৬

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন সন্তানকে স্কুলে পাঠাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, স্কুলগুলো নিরাপদ। তাই সেখানে পাঠালে মনে হয় না কোনো সমস্যা হবে। বরিস ব্রেক্সিট সম্পন্ন হলেও প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। খবর ডেইলি মেইলের

চলতি সপ্তাহের মধ্যে সব প্রাইমারি স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্তে অনড় প্রধানমন্ত্রী বরিস। যদিও অভিভাবকরা এ সিদ্ধান্তে নারাজ। বরিস আগামী ১৮ জানুয়ারি সেকেন্ডারি স্কুলও খুলে দেওয়ার পক্ষে। ইংল্যান্ডের স্কুলগুলোর পর্যবেক্ষণকারীরা সরকারকে আজ সোমবার থেকে স্কুল খোলার ব্যাপারে সরকারকে সতর্ক করে দিয়েছেন। বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে বরিস বলেন, এ সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে করোনা ভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন অঞ্চলে আরো কঠোর লকডাউন আসতে পারে বলে জানিয়েছেন বরিস জনসন। প্রধানমন্ত্রী বরিস বলেন, করোনা ভাইরাসের সংকট থেকে বের হয়ে আসার একটা প্রধান উপায় হলো টিকা। আগামী তিন মাসের মধ্যে কোটি মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সরকার করোনা ভাইরাস প্রতিরোধে ব্যর্থ হচ্ছে—এমন অভিযোগ অস্বীকার করে প্রধানমন্ত্রী বরিস বলেন, সরকার কার্যকর পন্থায়ই কাজ করছে।