তিন পোস্টাল অপারেটরসহ জালিয়াত চক্রের ছয় সদস্য গ্রেফতার

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ০০:২৫

পোস্টাল জালিয়াতির মাধ্যমে ডাক বিভাগের সাড়ে ৩ কোটি টাকা লোপাটের অভিযোগে তিন পোস্টাল অপারেটরসহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। গতকাল রবিবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ডাক বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারি পোস্টা অপারেটর মো. মোস্তাফিজুর রহমান, ঢলি রানাী শাহা, আমজাদ আলী খান, প্রতারক চক্রের মূল হোতা ফজলুল হক আশরাফ, আশরাফের স্ত্রী আছমা আক্তার ওরফে শিমু বেগম এবং প্রতারক চক্রের সদস্য লিটন শাহা। গ্রেফতারকৃত আমজাদ আলী খান নিজেকে ডাক কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক বলে নিজেকে পরিচয় দেয়। গতকাল রবিকার সন্ধায় র্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, ডাক বিভাগের এক উচ্চ পদস্থ কর্মকর্তা র্যাবকে জানান, একটি প্রতারক চক্র পোস্টাল মানি অর্ডার জালিয়াতি করছে। ডাক বিভাগ কয়েক হাজার জাল মানি অর্ডারের সন্ধান পায় ডাক বিভাগ। শুধু ঢাকা জিপিও থেকেই আট হাজার জাল মানি অর্ডায়ের সন্ধান প্যায়। নিউ মার্কেট এবং মিরপুর পোস্ট অফিসেও বিপুল সংখ্যাক জালা মানি অর্ডারের সন্ধান পাওয়া যায়। সন্দেহভাজন প্রতারক হিসেবে ডাক বিভাগ ফজলুল হক আশরাফ এবং তার স্ত্রী আছমা আক্তার ওরফে শিমু বেগমের বিরুদ্ধে মামলা করে ডাক বিভাগ। এরপর আসামিরা আত্মগোপনে চলে যায়। এ বিষয়ে ডাকা বিভাগ র্যাবের সহযোগিতা চাইলে র্যাবের গোয়েন্দা শাখা ও র্যাব-১ জোরালো ভূমিকা রাখে।