চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ০৯:২৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভাটিয়ারী বিএমএ গেইট সংলগ্ন এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। 

সীতাকুণ্ড বারআউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আলমগীর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/কেকে