লুকিয়ে থাকা ব্যক্তির খোঁজ পাওয়াই 'কাল' হলো যাজকের, গুলিতে মৃত্যু

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১২:৪৪

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এক চার্চে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ওই চার্চের যাজক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন।  দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। 

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, উইনোনা শহরে স্টারভিলে মেথোডিস্ট চার্চে গোলাগুলির পর একজন সন্দেহভাজনকারীকে আটক করা হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে,  চার্চের 'রেস্টরুমে' লুকিয়ে থাকা এক ব্যক্তিতে দেখতে পেলে তার দিকে বন্দুক তাক করেন যাজক। এসময় ওই ব্যক্তি যাজকের দিকে ঝাঁপিয়ে পড়েন এবং বন্দুক কেড়ে নিয়ে গুলি করেন। এরপর যাজকের গাড়ি চুরি করে পালিয়ে যান।  তবে পরবর্তীতে গাড়ি রেসে গ্রেফতার হন অভিযুক্ত।   

অভিযুক্ত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি ঘটনার আগের রাতে এক গোলাগুলিতে জড়িত ছিলেন।  

স্থানীয় শেরিফের পক্ষ থেকে বলা হয়েছে, রাত আনুমানিক ৯ টা ২০ মিনিট নাগাদ চার্চে গোলাগুলির ঘটনা ঘটেছে।  এসময় ওই চার্চে যাজকের স্ত্রী এবং আরো দুই ব্যক্তি ছিলেন।  

পুড় ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্ট্রেইট টাইমস, এপি

ইত্তেফাক/এসআর