নেপালে চীনা প্রকল্পের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১১:৪৯

নেপালে চীনা এক অবকাঠামোগত প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে দেশটির স্থানীয়রা। নেপালে চীনের বিরুদ্ধে এমন বিক্ষোভ বিরল ঘটনা।    

প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নির্বাচনী এলাকা দামাক পৌরসভায় চীনের অর্থায়নে দামাক ক্লিন ইন্ডাস্ট্রিয়াল পার্কটি ওই অঞ্চলের  স্থানীয়দের কঠোর বিরোধিতার মুখে পড়েছে।   

স্থানীয়দের ওই প্রকল্পের প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির পর্যাপ্ত ক্ষতিপূরণ দাবি করছেন।  সেইসঙ্গে ওই প্রকল্পে চীনা অর্থায়নের স্বচ্ছতা দাবি করেছেন।   

গত মঙ্গলবার এনিয়ে  ফেডারেল লিম্বুয়ান ফোরাম বিক্ষোভের আয়োজন করে।  এতে অন্তত পাঁচ হাজার মানুষ অংশ নেয়।  এরমধ্যে ছিল দেশটির প্রান্তিক শ্রেণির মানুষ ও আদিবাসিরা। 

নেপালের বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের একটি অংশ এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, চীনের এসব প্রকল্প নিয়ে নেপালের সতর্ক থাকা উচিৎ।   

নেপাল ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক উধব পিয়াকুরেল হিমালয়ান টাইমসকে বলেন, চীন স্থানীয়দের উদ্বেগ এবং অবকাঠামোগত প্রকল্পের পরিবেশগত দিক উপেক্ষা করে একটি অস্থিতিশীল উন্নয়নের মডেল অনুসরণ করছে। 

কাঠমান্ডু ভিত্তিক এশিয়ান ইন্সটিউট অফ ডিপ্লোমেসি অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স'র প্রধান নির্বাহী সুনিল কেসি হিমালয়ান টাইমসকে বলেন, দামাকে ইন্ডাস্ট্রিয়াল পারকে বিল্ডিং  তৈরি করা ঠিক আছে কিন্তু এতে চীনের আসলে কী উদ্দেশ্য তা পরিষ্কার রাখতে হবে এবং প্রকল্প থেকে কী লাভ হবে তা নেপাল সরকারেরও পরিষ্কার হওয়া উচিত। ইকোনোমিক্স টাইমস 

ইত্তেফাক/এসআর