জুলিয়ান অ্যাসাঞ্জকে পাচ্ছে না যুক্তরাষ্ট্র

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৭:৫৮

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর না করার নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের আদালত।   সোমবার   ব্রিটেনের একটি আদালত  এই রায় দেন।  লক্ষাধিক গোপন নথি অনলাইনে ফাঁস করে দেয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে বর্তমানে ব্রিটেনে বন্দী আছেন অ্যাসাঞ্জ।

 ৪৯ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ১৮টি অভিযোগ রয়েছে। আফগানিস্তান ও ইরাকে মার্কিন হামলার বিস্তারিত তথ্যের পাঁচ লাখ ফাইল প্রকাশ করায় তার বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা হয়।

সোমবার আদালতে রায় প্রদানের  জেলা জজ ভেনেসা ব্যারাইস্টার বলেন,তাকে হস্তান্ত করা  দমনমূলক হবে এবং আমি তাকে মুক্তির নির্দেশ দিচ্ছি। 

 যুক্তরাষ্ট্র বলেছে যুক্তরাজ্যের আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। 

যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হলে অ্যাসাঞ্জের ১৭৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারতো । ব্রিটেনের রায়ের আগে জার্মানি ও জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা হস্তান্তরের ক্ষেত্রে মানবাধিকার ও মানবিক সমস্যাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। 

ইত্তেফাক/এআর