যুক্তরাজ্যে প্রথম অক্সফোর্ডের ভ্যাকসিন নিলেন ৮২ বছরের বৃদ্ধ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৮:২০

যুক্তরাজ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা দেয়া শুরু হয়েছে ।  সোমবার সকালে অক্সফোর্ড শহরের চার্চিল হাসপাতালে  ৮২ বছর বয়স্ক ব্রায়ান পিংকার  অক্সফোর্ডের ভ্যাকসিন গ্রহণ করেন। 

ভ্যাকসিন গ্রহণের পর ব্রায়ান পিংকার বলেন, আমি খুব আনন্দিত কারণ আমি অক্সফোর্ডের ভ্যাকসিন পেয়েছি। 
 
জানা গেছে, অক্সফোর্ডের তৈরি এই ভ্যাকসিনটি অন্যান্য করোনাভাইরাসের টিকার চেয়ে সহজে সংরক্ষণ ও বহন করা যায়। আর দামেও সবচেয়ে সস্তা। তাই এই টিকা নিয়ে বিশ্বব্যাপী আগ্রহ সৃষ্টি হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এর মধ্যেই এ টিকার জন্য সব মিলিয়ে ৩শ কোটিরও বেশি ডোজের অর্ডার পাওয়া গেছে।

ইত্তেফাক/ এআর