সদ্য অনুষ্ঠিত কনজ্যুমার ইলেক্ট্রনিক-শো (সিইএস) ২০১৯ এর আয়োজনে দেখা গিয়েছে বেশ কিছু নতুন নতুন গ্যাজেট। এগুলোর মধ্যে বেশিভাগই ছিল গেমিং, আইওটি ও পঞ্চম প্রজন্মের প্রযুক্তি বিষয়ক। ছবিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি চেয়ারে বসে গেম খেলছেন। এই চেয়্যারটি গেমারদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। গ্যাজেটটি দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।