রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার বিকালে উপজেলার ডোননদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে একটি মামলা নেওয়া হয়েছে।
