পাবনার আতাইকুলা থানার রঘুরামপুর বাজার এলাকায় অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা হাফিজুর রহমান (৩২) নামের এক যুবককে কুপিয়ে খুন করেছে। শনিবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান সদর উপজেলার আতাইকুলা থানার রঘরামপুর গ্রামের আবু তাহেরের ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে শনিবার সন্ধ্যার পর রঘুরামপুর বাজার এলাকায় অবস্থান করার সময় একদল যুবক হাফিজুরের ওপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তার মৃত্যু হয়।
পূর্ব কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এমনটাই জানিয়েছেন আতাইকুলা থানার ওসি।
ইত্তেফাক/আরকেজি
