স্পোর্টস রিপোর্টার
ফেডারেশন কাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল আগামীকাল অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। বিকাল ৪টায় মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব। আর পরদিন বৃস্পতিবার বসুন্ধরা কিংস এবং আবাহনী।
বি গ্রুপ চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে মোহামেডানকে হারিয়ে সেমিফাইনালে উঠে। চট্টগ্রাম আবাহনী গ্রুপ রানার্সআপ চট্টগ্রাম আবাহনী শেখ রাসেলকে হারিয়ে সেমিফাইনালে উঠে। বসুন্ধরা শেখ জামালকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায়। ফাইনাল ১০ ডিসেম্বর।
