ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের দেওয়া তথ্যমতে, কোয়ারেন্টিন জটিলতা এড়াতে ব্রিসবেনে সফরের শেষ টেস্টটি খেলতে চায় না ভারত। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি সেটা নিছকই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এ ব্যাপারে গণমাধ্যমকে তিনি বলেন, ‘রোজ বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) কর্তাদের সঙ্গে আমাদের কথা হয়। আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে বিসিসিআই এখনো কিছু জানায়নি আমাদের। যেভাবে সূচি তৈরি হয়েছে, দুটো দলই সেভাবে খেলতেই আগ্রহী।’ ক্রিকবাজের ঐ খবর এখনো বিভিন্ন মাধ্যমে। এর জন্য সমালোচনাসহ বিদ্রূপের শিকার হয়েছে পুরো ভারতীয় ক্রিকেট দলকে। ব্রিসবেন টেস্টের আগে আগামী ৭ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট।
