অভয়নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত ও তিন জন আহত হয়েছেন। গতকাল সোমবার যশোর খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া রোমান জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দুই বাসের চালক নূর ইসলাম (৫০) ও মিন্টু (৫১)।
জানা যায়, গতকাল খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া রোমান জুট মিলের সামনে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরিত দিক থেকে আসা নয়নমনি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ সময় নিলুফাসহ আরো দুই জন যাত্রী আহত হন। এ সময় স্থানীয়রা নওয়াপাড়া ফাঁয়ার স্টেশনে খবর দিলে ফাঁয়ার সার্ভিস স্টেশনের একদল উদ্ধার কর্মী ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এলাকা সূত্রে জানা গেছে, রোমান জুট মিলের গদ্দা রাস্তার পাশে ফেলে রাখায় সেখানে সৃষ্ট আগুন থেকে ধোঁয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে।
