মেহেরপুরের গাংনী উপজেলার আজান গ্রামে দেয়াল চাপায় আজাহার আলী (৬০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) ভোররাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, আজাহার আলী রবিবার সকালে একই গ্রামের আরোজ আলীর মাটির তৈরি ঘর ভাঙ্গার জন্য শ্রমিক হিসাবে কাজ করতে যান। কাজ করার এক পর্যায়ে মাটির ঘরের দেয়াল আকস্মিকভাবে তার শরীরে উপর পড়লে তিনি গুরুতর আহত হন। তাকে অন্য শ্রমিকরা উদ্ধার করে প্রথমে গাংনী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া নেয়ার পর ক্রমই তার শারীরিক অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইত্তেফাক/এমআর
