৫ জানুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার
আজ ২১ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২০ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৫ মিনিটে।
আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৮। শুভ বার: শনি ও বুধ। শুভ রত্ন: নীলা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। কর্মস্থলে যাবতীয় ঝামেলা এড়িয়ে চলুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আবেগ সংযত রাখুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পড়াশোনায় আনন্দবোধ করতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অকারণ ব্যয় পরিহার করুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। শ্রমিক-নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। মন ভালো থাকবে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন।
ইত্তেফাক/জেডএইচডি
