পটুয়াখালীর দশমিনা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে ব্রিজ ভেঙে যাবার আশঙ্কায় ব্রিজের জয়েন্ট দড়ি দিয়ে বেঁধে রেখেছে স্থানীয়রা। প্রতিদিন এই ব্রিজটি দিয়ে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিশু ও বৃদ্ধসহ কয়েকশত লোক আসা যাওয়া করে। এমন পরিস্থিতিতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, প্রায় ৫ বছরের অধিক ব্রিজটি দিয়ে অভারলোড করে নিষিদ্ধ যান ট্রলি গাড়ি যাওয়া-আসায় ব্রিজের জোরা সরে যায়। স্থানীয়রা মোটা রসি দিয়ে বেধে রেখেছে ও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। ব্রিজটি যেকোনো মুহূর্তে ভেঙ্গে অঘটন ঘটতে পারে।
আরো পড়ুনঃ জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলা, বাদির ৭ বছর জেল
দশমিনা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. ইকবাল মাহমুদ লিটন বলেন, ব্রিজটির বেহাল হওয়ার কথা শুনে অনেক আগে উপজেলা প্রকৌশলীকে বলেছি।
দশমিনা উপজেলা প্রকৌশলী মো. মোকবুল হোসেন বলেন, ব্রিজটির জন্য আমরা উপরে লিস্ট পাঠিয়েছি। পাস হয়ে আসার অপেক্ষায় আছি। আশাকরি খুব জলদি চলে আসবে।
ইত্তেফাক/এমএএম
