সেলাই মেশিনে তৈরি হচ্ছে নকশিকাঁথা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২১:৩০

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা

বাগাতিপাড়ায় ডিজিটাল পদ্ধতিতে সেলাই মেশিনে তৈরি হচ্ছে নকশিকাঁথা। উপজেলায় দিন দিন বাড়ছে এ কাঁথার কদর। যোগীপাড়া গ্রামের শাহনাজ ডিজিটাল পদ্ধতিতে মেশিনের সাহায্যে খুব অল্প সময়েই তৈরি করেছেন নকশিকাঁথা। তিনি জানান, একটি কাঁথা সেলাই করতে সপ্তাহখানেক সময় লাগে। মাসে ৫-৭  হাজার টাকা আয় হয়। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শিরিন আখতার বলেন, তৃণমূল পর্যায়ের এসব নারী কারিগরদের সরকারি সেবার আওতায় আনাসহ উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম বলেন, শাহনাজকে আমরা বৃহত্ পরিসরে কাজে লাগাতে পারি।