লালমোহনে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২১:৩২

লালমোহন (ভোলা) সংবাদদাতা

লালমোহন উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদারকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লাঙ্গলখালীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে গতকাল মঙ্গলবার সকালে তাকে ভোলার আদালতে সোপর্দ করা হয়। লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, আব্দুল হাই হাওলাদারের বিরুদ্ধে ২০১০ সালের জিআর মামলার ওয়ারেন্ট ছিল।