ইত্তেফাকে সংবাদ প্রকাশ
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডায় তিনটি বালুমহালে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার দুপুরে অভিযান চলাকালে বালু কাটার সাতটি ভেকু মেশিন ও একটি ট্রাক অকেজো করা হয়েছে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েস অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পুলিশ ও পাবনার র্যাব-১২ কে নিয়ে এ অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়োজিদ আকন্দের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনি নিজে এবং আরো এক জন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি দৈনিক ইত্তেফাকে ‘লক্ষ্মীকুণ্ডায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে’ শিরোনামে খবর প্রকাশিত হয়।
