সরকারের কাছে বড় বাজেট ও ফুটবল স্টেডিয়াম চায় বাফুফে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২১:৪০

স্পোর্টস রিপোর্টার

গত অক্টোবরের নির্বাচনের পর বাফুফে যেন গা ঝাড়া দিয়ে উঠেছে। জিমনেসিয়াম একাডেমি করার উদ্যোগের পর এবার ফুটবল উন্নয়নে কাজ করার পরিকল্পনা করেছে। সরকারের সহযোগিতা চেয়েছে বাফুফে। পরিকল্পনা করেছে, তারা পূর্বাচলে ফুটবল স্টেডিয়াম নির্মাণ করতে চায়। ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে সহযোগিতা চেয়েছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ৪০ কোটি টাকার একটি বাজেটও চাওয়া হয়েছে সরকারের কাছে। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বাফুফের আমন্ত্রণে ফুটবল ভবনে যাবেন, সেখানে নতুন করে সবকিছু নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বাফুফে।

সাংবাদিকদের প্রশ্নে ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, তিনি ফুটবলের বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।