সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মুজিবশতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাটুরিয়া উপজেলা পরিষদ চত্বরে এই কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো। এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, জেলা পরিষদের সদস্য মমতাজ বেগম, হরগজ ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জ্যোতি প্রমুখ। উপজেলা চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর সঠিক সময়ে কম্বল পাঠিয়েছেন। মুজিবশতবর্ষ উপলক্ষ্যে সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৪ হাজার ৫০০ কম্বল ইতিমধ্যে বিতরণ করা হয়েছে।
