বসুরহাট নির্বাচন যাতে প্রভাবমুক্ত হয় সেজন্য কথাগুলো বলেছিলাম ------আবদুল কাদের মির্জা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ২২:৪২

বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা বলে-ছেন, ডিজিটাল বাংলাদেশ করার মানসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ নির্বাচনী এলাকা ছাড়াও বৃহত্তর নোয়াখালীর উন্নয়ন ও সারা দেশের উন্নয়নে ভূমিকা পালন করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে বসুরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন সভায় দেওয়া আমার বক্তব্য নিয়ে একটি কুচক্রিমহল নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় বসুরহাট পৌরসভা নির্বাচন যাতে অবাধ, গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত নির্বাচন হয়, সেজন্য আমি কথাগুলো বলছি। এছাড়াও বিগত একযুগ শেখ হাসিনার নেতৃত্বে দেশের যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সে বিষয়গুলোও আমার বক্তব্যে আমি উল্লেখ করেছিলাম। বৃহত্তর নোয়াখালীতে আওয়ামী লীগের কিছু কিছু চামচা নেতা আছেন যারা বলেন, ওমুক নেতা তমুক নেতার নেতৃত্বে বিএনপির দুর্গ ভেঙেছে। আসল কথা হলো শেখ হাসিনার জনপ্রিয়তার কারণে বৃহত্তর নোয়াখালীতে বিএনপির দুর্গ ভেঙে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে।        কিন্তু কোনো কোনো গণমাধ্যমে সেগুলো বিস্তারিত উল্লেখ না করে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে আমার বক্তব্যের খন্ড অংশ প্রকাশ করেছে। আবদুল কাদের মির্জা বলেন, আমি শুধুমাত্র বৃহত্তম নোয়াখালীর আঞ্চলিক রাজনীতি নিয়ে নানা অনিয়মের কথা বলেছিলাম। জাতীয় ইস্যুতে আমি কোনো বক্তব্য রাখিনি। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এসব কথা বলেন।