বিয়ানীবাজারে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২১:২৫

বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা

বিয়ানীবাজারে মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ অস্ত্রসহ তিন ডাকাততে গ্রেফতার করেছে পুলিশ। পৌর শহরের নয়াবাজার এলাকা থেকে তাদের ব্যবহূত একটি সিএনজি অটোরিকশাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে সাইদুল ইসলাম ওরফে সাইরুল, হোসেন আহমদ ও ইসলাম মিয়া। তাদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, ডাকাতদের থানা হেফাজতে নিয়ে আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মুড়িয়া ও লাউতা ইউনিয়নের কয়েকটি বাড়িতে ডাকাতির পরিকল্পনা ছিল বলে জানিয়েছে।