কুমিল্লায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় চারজনকে আটক করা হয়। কুমিল্লার কোটবাড়িস্থ ১০ বিজিবির একাধিক টিম রবিবার ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের চন্দন চক্রবর্তী (৪৫), দক্ষিণ বিজয়পুর গ্রামের আইয়ুব আলী (৪৫), আদর্শ সদর উপজেলার বালুতোপা গ্রামের শরীফ হোসেন (২২) ও চাঁদপুর জেলা সদরের হরিনারচর গ্রামের শাহ আলম (৫২)।
আরো পড়ুন : সোনারগাঁওয়ে প্রাইভেটকার খাদে, নিহত ৪
কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, আটককৃতরা মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, বিয়ার, হুইস্কি ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদকগুলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
