ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে অগ্নিকাণ্ড

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৪:৩২

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১টা ৪৮ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অপারেটর দানা মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১টা ৪৮ মিনিটে ঢামেকের পুরাতন বিল্ডিং বা জরুরি বিভাগের চতুর্থ তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানানো হয়নি। পাশাপাশি হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

ইত্তেফাক/জেডএইচডি