ছন্দে ছড়ায় ধাঁধা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২০:৪৪

১.

অসহ্য এক জ্বালা থেকে

বাঁচায় এটা আমাদের

দরজা আছে হাজার হাজার

তবু হওয়া যায় না বের।

 

২.

গাছের ওপর পুকুর আছে

পুকুরভরা জল

সেই জলে কে চিনি ও গুড়

মেশায় অনর্গল!

 

৩.

হাঁটলে যেন সেও হাঁটে

থামলে যেন থামে

রাত্রিবেলায় এ কোন খেলায়

নামে সে জন নামে!

 

৪.

গোলগাল চেহারা

নয়তো সে পেয়ারা

মারলে লাথি জোরে

বিপক্ষ দিশেহারা।

 

৫.

চলতে গিয়ে থেমে গেলে

দিই মাথাটা কেটে

আবার সে জন চলতে থাকে

রাস্তা ঘেঁটে ঘেঁটে।

 

৬.

যতই তাকে আড়াল করি

প্রকাশ সে তো পাবে

তার পথে যে হাঁটবে সে তো

স্বর্গসুধা পাবে।

 

ধাঁধা তৈরি করেছেন—

দিপংকর দাশ

উত্তর দেখ আয়নায় :

১. মশারি ২. ডাব ৩. চাঁদ ৪. ফুটবল

৫. পেনসিল ৬. সত্য