নতুন টয়োটা ‘করলা ক্রস’ নিয়ে এলো নাভানা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২১:৩০

নাভানা লিমিটেড বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক উন্মোচন করল টয়োটার নতুন করোলা ক্রস ১.৮ লিটার হাইব্রিড সিরিজ। ভার্চুয়াল প্ল্যাটফরমের মাধ্যমে সম্প্র্রতি নতুন মডেলের এ গাড়িটি উন্মোচন করা হয়। নাভানা লিমিটেডের অপারেটিভ ডিরেক্টর হামদুর রহমান সাইমন ও টয়োটা টুশো করপোরেশনের চিফ রিপ্রেজেন্টেটিভ এবং জেনারেল ম্যানেজার ‘তোরু মোরি’ নতুন ক্রসওভার মডেলটির যৌথভাবে উন্মোচন করেন। অনুষ্ঠানে টয়োটা টুশো এশিয়া প্যাসিফিকের জেনারেল ম্যানেজার ইয়াসুহিরো মিউরা সিঙ্গাপুর থেকে অনলাইনের মাধ্যমে যোগ দিয়ে টয়োটার নতুন ‘ক্রসওভার’ মডেলটি নিয়ে আলোচনা করেন। করোলা হাইব্রিড ক্রস মডেলটি টয়োটার টেকসই গতিশীলতার ভিশনকে তুলে ধরার পাশাপাশি টয়োটার সবচেয়ে আধুনিক প্রযুক্তি ‘টিএনজিএ’ বা টয়োটা নিউ গ্লোবাল আর্কিটেকচার টেকনোলজির বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে মডেলটির বাহ্যিক ও অভ্যন্তরীণ অংশ নিয়ে আলোচনার পাশাপাশি অন্যান্য ফিচার নিয়ে আলোচনা করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি