আমন মৌসুমে ধানের ভালো দাম পাওয়ায় এবার নতুন উদ্যমে বোরো চাষ শুরু করেছেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। তারা জমি প্রস্তুত, পানি সেচ, হালচাষ, বীজচারা সংগ্রহ ও রোপণে ব্যস্ত সময় পার করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৬৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষক সিরাজুল ইসলাম বলেন, এবার আমন চাষ করে লাভবান হয়েছি। সেই আশায় এবার বোরো আবাদ শুরু করে দিয়েছি। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আফতাব উদ্দীন বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।
